বুধবার, আগস্ট ১২, ২০২৬
মূলপাতাকৃষিকাপ্তাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন বীজ বিতরণ

কাপ্তাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন বীজ বিতরণ

সম্প্রতি কাপ্তাই উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার অংশ হিসেবে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১২ আগস্ট সকালে কৃষকদের জনপ্রতি ৫ কেজি করে এই বীজ দেওয়া হয়।

বুধবার সকালে কাপ্তাই উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments