শনিবার, অক্টোবর ১০, ২০২৬
মূলপাতাঅর্থনীতিরাঙামাটিতে ক্যাবের সভাপতি হলেন মোহাম্মদ আলী সম্পাদক হিমেল চাকমা

রাঙামাটিতে ক্যাবের সভাপতি হলেন মোহাম্মদ আলী সম্পাদক হিমেল চাকমা

ভোক্তাদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে উন্নয়নকর্মী মোহাম্মদ আলীকে সভাপতি এবং সাংবাদিক হিমেল চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার বিকেলে রাঙামাটি শহরের গ্যালারি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সুস্মিতা চাকমা , সহ-সভাপতি অ্যাডভোকেট রাজীব চাকমা, যুগ্ম সম্পাদক রণজিৎ নাথ, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন , দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুব ও মহিলা বিষয়ক সম্পাদক নুকু চাকমা।

জ্যেষ্ঠ আইনজীবী সুস্মিতা চাকমার সভাপতিত্বে আয়োজিত এই সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।


সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম ব্যয়বহুল শহর হওয়া সত্ত্বেও রাঙামাটিতে দীর্ঘদিন ক্যাবের কোনো কমিটি ছিল না। ফলে স্থানীয় বাজারে কাঁচাতরি-তরকারি, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ইচ্ছামতো দাম নেওয়া হলেও ভোক্তাদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন সভায় কোনো দাবি বা বক্তব্য উপস্থাপন করা সম্ভব হয়নি। ভোক্তারা সুসংগঠিত না থাকার সুযোগে অসাধু ব্যবসায়ী ও কালোবাজারিরা প্রতিনিয়ত প্রতারণা করে অতিরিক্ত দাম হাঁকাচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রাঙামাটিতে ভোক্তাদের স্বার্থসংরক্ষণ ও বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্য ও বক্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments