রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের কাঁঠালতলী শাখায় কেক কেটে এই পূর্তি উৎসবের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে সুবর্ণজয়ন্তীর সূচনা করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের গ্রাহক ও নানা পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হিমেল চাকমা এবং সুফিয়া কামাল ঝিমি।
বক্তারা দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংকের দীর্ঘ ৫০ বছরের অবদান ও অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন এবং রাঙামাটিবাসীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পরে অতিথিরা কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও শুভেচ্ছা বিনিময় করা হয়।




