বুধবার, আগস্ট ১২, ২০২৬
মূলপাতাপ্রধান খবরকাপ্তাইয়ে মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী

কাপ্তাইয়ে মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যে কাপ্তাইয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। তিনি শিশুর বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব এবং মায়েদের পুষ্টি নিশ্চিতে জোর দেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments