সোমবার, নভেম্বর ২, ২০২৬
মূলপাতাঅর্থনীতিরাঙামাটিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত

রাঙামাটিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত

‘জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকালে রাঙামাটির আশিকা কনভেনশন পার্ক হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য থিমতি খিয়াং।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র নিয়োগী এবং বিশিষ্ট শিক্ষাবিদ নিরুপা দেওয়ান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে গ্রামীণ নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে এই নারীরাই জলবায়ু সহনশীলতা অর্জনে এবং নিজেদের ভাগ্য পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সমাজ ও রাষ্ট্রের সব স্তর থেকে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দেন অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রামীণ পর্যায়ে অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ দুটি নারী দলকে বিশেষ পুরস্কৃত করা হয়। এ সময় বিভিন্ন এলাকার গ্রামীণ নারী উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টলে প্রদর্শিত গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প ও পণ্যাদি ঘুরে দেখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments