রবিবার, নভেম্বর ১, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে উপজেলা মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী ও এসআই সাখাওয়াত হোসেন প্রমূখ। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে যুব কল্যাণ তহবিলের অনুদান, যুব ঋণের চেক এবং নিবন্ধিত সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিশেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments