বুধবার, আগস্ট ১২, ২০২৬
মূলপাতাপ্রধান খবরসাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ

রাঙামাটি শহরের জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে ডিবিসি রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী সহ দুজনকে আটক করে নিয়ে গেছে সাদা পোশাকধারি ডিবি পুলিশ সদস্যরা। রাঙামাটি পুলিশ সুপার আব্দুর রকিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানায় ঢাকায় করা ডিজিটাল সাইবার মামলায়-রাঙামাটি জেলা ছাত্রদলের (সাবেক) সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ধরতে ঢাকা থেকে ডিবির একটি দল রাঙামাটিতে অভিযানে আসে।
দুপুরে পুলিশ সুমনকে ধরতে গেরে সৈকত এর সাথে ডিবি পুলিশের কথা কাটাকাটির জেরে পুলিশ সুমন ও সৈকতকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ।
সৈকতদের বহনকারী বাসটি বর্তমানে ঢাকার পথে রযেছে জানিয়ে পুলিশ।
রাঙামাটি কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন সৈকত রঞ্জনের নামে ঢাকায় সাইবার আইনে একটি মামলায় তাকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments