শনিবার, আগস্ট ৮, ২০২৬
মূলপাতাপ্রধান খবররাঙামাটি শহরের কল্যাণপুরে আগুনে পুড়ে ৩ দোকান ছাই

রাঙামাটি শহরের কল্যাণপুরে আগুনে পুড়ে ৩ দোকান ছাই

রাঙামাটি শহরের কল্যাণপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া তিনটি দোকানের মধ্য চিরন জ্যোতি চাকমার ইলেকট্রনিকস সার্ভিসিং দোকান, প্রভাত চন্দ্র চাকমার আসবাবপত্র দোকান এবং মিনিয়া চাকমার শুঁটকির দোকান।

ক্ষতিগ্রস্ত চিরন জ্যোতি চাকমা বলেন, দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে মুহুর্তে দোকানে আগুন ধরে যায়। পরে এ আগুন পার্শবর্তী দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নেভানো হয়। তবে তার আগেই তিন দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য মো রকিব বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনায় পার্শবর্তী এলাকায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্তরা এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments