মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজনৈতিক অপসংস্কৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে রাঙ্গামাটির বিলাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল ঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনির সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। সভায় বক্তারা সুস্থ ধারার রাজনীতির আহ্বান জানান এবং নেতাকর্মীদের দেশব্যাপী অবস্থান কর্মসূচিতে সজাগ থাকার অনুরোধ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments