মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মূলপাতাঅপরাধএবার সেই মৃত বন্যহাতির মাংস চুরির চেষ্টা

এবার সেই মৃত বন্যহাতির মাংস চুরির চেষ্টা

রাঙামাটির লংগদু উপজেলায় মৃত একটি হাতির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে যাওয়ার ঘটনার পর এবার সেই মৃত হাতির মাংস চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে আবারও মৃত হাতির মাংস চুরি চেষ্টা করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) টিম লিডার জয়নাল।

এই কর্মকর্তা বলেন, ‘আমাদের দুজন লোক মৃত হাতির পাহারায় ছিল। কোদাল, দা নিয়ে একাধিক ব্যক্তি রাতে মাংস চুরি করার জন্য আসে। তারা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমিসহ কয়েকজন সেখানে যাই। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। ওই দলে প্রায় ২৫ জন ছিল। তারা কোদাল দিয়ে হাতিকে চাপা দেওয়া মাটি খুঁড়ে মাংস নেওয়ার চেষ্টা করে।’

পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘হাতির মাংস যাতে কেউ চুরি করে খেতে না পারে  সেজন্য হাতির শরীরে ব্লিচিং পাউডার এবং কেরোসিন তেল দিয়ে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়। স্থানীয় প্রশাসন এই বিষয়ে উদ্যোগ না নিলে দুর্গমতার সুযোগ আবারও মাংস চুরির চেষ্টা চালাতে পারে।

এর আগে রোববার দিবাগত রাতে বন্যহাতির শুড় ও পায়ের মাংস কেটে নিয়ে যায় দুবৃর্ত্তরা। গত রোববার সকালে রাঙামাটির লংগদুর ভাসান্যাদামে এলাকায় মৃত এশিয়ান বন্যহাতি দেখতে পায় স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটিকে দেখে মাটি চাপা দেয়।

সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন অনলাইন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments