মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মূলপাতাঅর্থনীতিবড়ইছড়ি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন

বড়ইছড়ি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষায় ১০০ মিটার দীর্ঘ গাইড ওয়াল (রিটার্নিং ওয়াল) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিতব্য এই কাজের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বিদ্যালয়ের মাঠের নিরাপত্তা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে এই গাইড ওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাপ্তাই উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সামছুল আরেফিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন, উপজেলা প্রকৌশলী।মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসৈয়দ মাহমুদ হাসান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো: জাফর আহমেদ স্বপন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এস.ও সক্কম চাকমা, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন (মেম্বার), সহ-সভাপতি নুরুল আফসার বাবুল, প্রধান শিক্ষক জগদীশ দাশ, ঠিকাদার আব্দুস শুক্কুর এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments