বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
মূলপাতাএনজিওরাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

প্রথাগত সামাজিক দৃষ্টিভঙ্গিই যুব নারীদের নেতৃত্বে আসার প্রধান বাধা, যোগ্যতার অভাব নয়”—এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস পালন করেছে রাঙামাটির বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উইভ’।
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যে ‘রিনিউড উইমেন্স ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ’ (RWVL-B) প্রকল্পের আয়োজনে আজ ১৩ আগস্ট মগবান ইউনিয়নের ‘বড়াদাম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ’-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।
সহকারী শিক্ষক সুশীলময় চাকমার সঞ্চালনায় বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জয়িতা দেওয়ান, সাইফুল হক ও চিরঞ্জীত চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার উমেচিং মং।
অনুষ্ঠানে উইভ-এর প্রজেক্ট ম্যানেজার ঝিমি চাকমা, ফিল্ড অর্গানাইজার পূর্ণ চন্দ্র চাকমা ও বিপাশা চাকমা এবং কমিউনিটি মবিলাইজার বাবুল মারমা ও মেসানুং মারমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments