বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
মূলপাতাএনজিওকাপ্তাইয়ে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা

কাপ্তাইয়ে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা

রাঙামাটির কাপ্তাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমন্বিত মা ও শিশু সহায়তা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

আশিকার প্রকল্প সমন্বয়কারী সুব্রত খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। তিনি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর জোর দেন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা উপস্থিত থেকে প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় নিয়ে আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments