রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের (CCHP) স্টেকহোল্ডারদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিলফ্লাওয়ার’-এর এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিলাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউএইচসি) ডা. আবরার হামীম, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ইউএসএসও) নাজমুল হোসেন।
এছাড়া হিলফ্লাওয়ার সংস্থার সনজিৎ তঞ্চঙ্গ্যা, জ্যোতি বিকাশ চাকমা, মিলন চাকমা, স্থানীয় হেডম্যান সমতোষ চাকমা, সুনীক জ্যোতি তালুকদার ও রূপকুমার কার্বারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় সংস্থার পক্ষ থেকে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং আগামী দিনে এসব কার্যক্রম আরও গতিশীল ও সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়।




