বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
মূলপাতাপরিবেশকাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই জোনের (৩৮ বীর) উদ্যোগে একটি বৃক্ষরোপণ ও চারা বিতরণ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় জোনের উপ-অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয়। অভিযানের অংশ হিসেবে প্রথমে লেকভিউ আইল্যান্ড এলাকায় বিভিন্ন প্রজাতির ৩২টি ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

এছাড়া পরিবেশবান্ধব এ উদ্যোগকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে মোট ৪২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমানসহ সামরিক বাহিনী ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কাপ্তাই জোনের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments