বুধবার, জুন ২৪, ২০২৬
মূলপাতাপ্রধান খবরকাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১২টায় প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম-এর অধিনায়ক এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান কমডোর এস এম সুমন হায়দার। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই প্রতিষ্ঠান শুধুমাত্র তোমাদের জ্ঞান অর্জনের শিক্ষা দেয়নি, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমিক হতে শিখিয়েছে। ভালো মানুষ হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে।”

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না ইসলাম ও যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক রোজ সোনিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখার সমন্বয়ক প্রভাষক কামরুল আলম, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট প্রিয়ন্তি বড়ুয়া, বিদায়ী শিক্ষার্থী বিন্তি ধর নীলা এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান তানভির।

অনুষ্ঠানে নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments