সোমবার, জুন ২২, ২০২৬
মূলপাতাঅর্থনীতিরাঙামাটিতে মিডওয়াইফ ওরিয়েন্টেশন কর্মশালা: দুর্গম এলাকার মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতের তাগিদ

রাঙামাটিতে মিডওয়াইফ ওরিয়েন্টেশন কর্মশালা: দুর্গম এলাকার মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতের তাগিদ

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারলেই সরকারের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সফল হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সোমবার (২২ জুন) সকালে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক ‘মিডওয়াইফ ওরিয়েন্টেশন কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রজনন স্বাস্থ্য (মাতৃ ও শিশু স্বাস্থ্য) সুরক্ষায় রাঙামাটি পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত দরিদ্র নারীদের জন্য মিডওয়াইফারি শিক্ষা সম্প্রসারণ ও সেবা কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। রাঙামাটি জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রীণহিল’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশে মা ও শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা। এই লক্ষ্য অর্জনে পার্বত্য দুর্গম অঞ্চলগুলোতে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মিডওয়াইফারি স্বাস্থ্য কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ কাজল তালুকদার আরও বলেন, দুর্গম এলাকার নারীরা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। এসব এলাকায় মিডওয়াইফ কর্মীরা মাঠপর্যায়ে কাজ করবেন। মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি তাঁরা দুর্গম অঞ্চলের সামগ্রিক স্বাস্থ্য সেবার মান বাড়াতে অবদান রাখবেন।

রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুরদ্দীন মোহাম্মদ শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউএনএফপিএ (UNFPA) কনসাল্টেন্ট ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ হেলাল উদ্দিনসহ জেলা পরিষদ ও গ্রীণহিলের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

বক্তারা পার্বত্য অঞ্চলের মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে এই ধরণের মিডওয়াইফারি কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments