রাঙামাটির সদর উপজেলা কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়ি উপর পাড়া ( আবাসিক) ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টে (ইউপিডিএফ) সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে| হত্যাকাণ্ডের ঘটনার পর ইউপিডিএফের সহযোগি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগের এ কর্মসূচি পালন করা হয়|
ইউপিডিএফ সূত্রে জানা গেছে, সকাল ছয় টার দিকে কুতুকছড়ি উপর পাড়ায় গণতান্ত্রিক যুব ফোরামের সহসভাপতি একদল সন্ত্রাসীর এলোপাতাড়ি ব্রাশফায়ারে নিহত হন| এখবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা জড়ো হন| পরে তাৎক্ষনিকভাবে গুরুত্বপূর্ণ রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ শুরু করে| সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়| এসময় বেতছড়ি, ঘিলাছড়ি ও কুতুকছড়ি এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও টাযার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়| এছাড়া বিভিন্ন এলাকা গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করা হয়| এসময় বহু যান-বাহন আটকা পড়ে যায়| পরে বেলা ১১ টার দিকে অবরোধ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়| বিক্ষোভ মিছিলটি নির্বাণপুর বনবিহার ফটক থেকে শুরু করে কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে অটোরিকশা স্টেশন এলাকায় প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়| প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী উপজেলা শাখার সভাপতি সুজিত চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পিসিপির রাঙামাটি জেলা কমিটির সভাপতি চয়ন চাকমা| অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপিডিএফের সংগঠক তনুময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রিতা চাকমা ও যুব ফোরামের সদর উপজেলা কমিটির সভাপতি পল্লব চাকমা|
ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ
RELATED ARTICLES




