শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিরাঙামাটিতে সাংগ্রাইয়ের জলকেলিতে মেঠে উঠল মারমা তরুণ-তরুণীরা

রাঙামাটিতে সাংগ্রাইয়ের জলকেলিতে মেঠে উঠল মারমা তরুণ-তরুণীরা

পুরাতন বছরের সব গ্লানি আর দুঃখ ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটির মারী স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘সাংগ্রাই’| উৎসবের মূল আকর্ষণ ‘জলকেলি’ বা পানি খেলায় যোগ দিতে সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ| পাহাড়ি-বাঙালির এই মিলনমেলায় উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে পুরো রাঙামাটি শহরে| উৎসবের বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান|
সকাল থেকেই মারমা তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশা পড়ে মারী স্টেডিয়ামে জড়ো হন| বাদ্যযন্ত্রের তালে তালে চলে নাচে-গানে আনন্দে মেতে উঠেন| দুপুর ১২টার দিকে সাংগ্রাই উৎসবের অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, সদর সেনা জোনের জোন অধিনায়ক লে. কনের্ল মো. একরামুল রাহাত ‘জলকেলি উদ্বোধন করেন| এরপর শুরু হয় তরুণ-তরুণীরা জলকেলি উৎসব| তাঁরা একে অপরের গায়ে পবিত্র জল ছিটিয়ে ˆমত্রীর বন্ধন সুদৃঢ় করেন| মারমাদের বিশ্বাস, এই জলের মাধ্যমে গত বছরের সব অশুভ শক্তি এবং ব্যর্থতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়| এই উৎসব কেবল মারমা সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই| চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যাসহ সেখানে ভিড় করেছেন বিপুল সংখ্যক বাঙালি পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষ|
বিভিন্ন জনগোষ্ঠীর এই উপস্থিতি উৎসবকে একটি সর্বজনীন রূপ দিয়েছে| উপস্থিত অনেক দর্শনার্থী জানান, পাহাড়ের এমন উৎসবের আমেজ তাদের মুগ্ধ করেছে| উৎসবের সমাপ্তিতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে|

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments