বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ১৮ শিক্ষককে বিদায় সংবর্ধনা

কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ১৮ শিক্ষককে বিদায় সংবর্ধনা

দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা ও শিক্ষার্থীদের শ্রদ্ধায় আবেগঘন পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পলাশ মুৎসুদ্দী। স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক সাইফুল আলম, অধ্যাপক কায়সারুল ইসলাম, অধ্যাপক শ্যামলি দাশ, অধ্যাপক শিবু শংকর বোস, অধ্যাপক আবদুল হালিম জসিম ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন এবং পরে তাঁদের সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক দিলরুবা খানম প্রায় ৩৫ বছর এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন ২৭ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন। এ ছাড়া ২০২৫ সালে অবসর নেওয়া অন্য শিক্ষক ও একজন প্রদর্শককেও সম্মাননা জানানো হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদায়ী শিক্ষকরা দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের কথা তুলে ধরেন। বক্তারা শিক্ষকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আগামী প্রজন্মের জন্য তাঁদের নিষ্ঠা ও অভিজ্ঞতাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments