অধিকার। ন্যায়বিচার। পদক্ষেপঃ সকল নারী ও মেয়ে শিশুর জন্য – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং দাতাগোষ্ঠীর সহায়তায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কনফারেন্স রুমে এক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মান্নান, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ বাবুল আক্তার, স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা’র সাধন তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবি’র পরিদর্শক অনুপ বড়ুয়া, ইউএনও অফিসের সজীব চাকমা, প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা, স্বাস্থ্য কর্মী রেনু চাকমা, কনিকা চাকমা ও প্রীতি তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সরকারি- বেসরকারি সংগঠনের নারী নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী।
গ্লোবাল এফ্যায়ার কানাডার সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপির ইকোসিস্টেম রিস্টোরেশন এন রিসাইলেন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি প্রকল্পের নারী ও বালিকা ক্ষমতায়ন-প্রকল্পের আওতায় এ দিবসটি পালিত হয়।




