বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িকেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর...

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর শ্রদ্ধা

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর।

মন্ত্রী দীপেন দেওয়ান বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদনকালে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments