বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মূলপাতাঅর্থনীতিকাপ্তাইয়ে ব্যবসায়ীদের সাথে ইউএনওর সভা

কাপ্তাইয়ে ব্যবসায়ীদের সাথে ইউএনওর সভা

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয়  রাখতে হবে, যাতে করে রোজাদার মানুষ এবং স্বল্প আয়ের মানুষ বাজারে এসে সব ধরনের পণ্য কেনাকাটা করতে পারে।

বৃহস্পতিবার দুপুরে  কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে বণিক কল্যান অফিসে  আলোচনা ও সমন্বয় সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  মো রুহুল আমিন সভাপতির বক্তব্যে   উপরোক্ত মন্তব্য করেন।

কাপ্তাই  উপজেলা প্রশাসন ও কৃষি বিপনন কমিটির  আয়োজনে  সভায় ইউএনও  দ্রব্যমূল্য তালিকা,পাকা রশিদ,জিলাপি বেগুনিতে রঙ না মেশানো,পোড়া,বাসি তেল ব্যবহার নিষেধ

সহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান।

এসময়  কাপ্তাই উপজেলা সহকারী  তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ, কাপ্তাই কৃষি বিপনন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া,কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো জয়নাল আবেদীন, সম্পাদক এম করিমসহ  ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments