রাঙামাটির একটি উপজেলা বিলাইছড়ি। দুর্গম এ উপজেলায় এখনো পর্যন্ত যাতায়াতের একমাত্র মাধ্যম নৌ পথ। গড়ে উঠেনি অবকাঠামো। উপজেলায় বম, চাকমা মার্মা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, বাঙালী সহ প্রায় ৪০ হাজার মানুষের বসবাস।
দুর্গমতার কারণে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন হয়নি। উপজেলার বিদ্যালয়গুলোর মান সম্মত শিক্ষা নিয়ে অভিযোগ আছে অবিভাবকদের। শিশুদের জন্য নেই কোন বিনোদন কেন্দ্র। সংকট রয়েছে পুষ্টির।
কৃষি জুম চাষ নির্ভর এ উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক ও হাইস্কুল মিলে ৬০ টি। জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে একটি কলেজ।




