রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
মূলপাতাএনজিওবিলাইছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটির বিলাইছড়িতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ( সিসিএইচপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতানের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ারে আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মারমা (রাসেল), উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভাঃ) ও ভ্যাটেনারী সার্জন গোলাম আজম, মেডিকেল অফিসার নুর উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদাঃ) নাজমুল হাসান। হিল ফ্লাওয়ার এর মনিটরিং অফিসার মিলন চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক ( অর্থ ও প্রশাসন) সনজিৎ তঞ্চঙ্গ্যা, প্রোগ্রাম কাম এডমিন বিপাশা চাকমা ও উপজেলা টীম লিডার রাকেশ চাকমা প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments