আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৭ বিজিবির মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোনের প্রশিক্ষণ সেটে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ (এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, খাগড়াছড়ি রিজিয়নের জি-২ শাখার প্রতিনিধি, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাঘাইছড়িতে সেনা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES




