জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙামাটিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
সভা শেষে এমপি দীপেন দেওয়ান জেলায় গেজেটভুক্ত ২৪ জুলাইয়ে আহত যোদ্ধাদের সাথে মত বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
সংসদ সদস্য এমন উদ্যোগে আবেগাফ্লুত হয়ে পড়েন আহত যোদ্ধারা। তাঁরা নিজেদের অব্যক্ত কষ্ট ও কথাগুলো সংসদের কাছে খুলে বলেন।
এর আগে সকালে এমপি দীপেন দেওয়ান জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিবসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতাদের সাথে নিয়ে রিজার্ভ শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পন করেন।




