রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং রুবেল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, থানার ওসি মোঃ ওসমান গনি, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন।




