বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন।

বাংলা বিভাগের শিক্ষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মো. নাসিরউদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুল আলম। এরপর প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া আক্তার নদী মানপত্র পাঠ করে এবং শিক্ষার্থীদের পক্ষে অমিয় ত্রিপুরা ও আফরোজা আক্তার বক্তব্য রাখে। অনুষ্ঠানে পুষ্পিতা বড়ুয়া ও মাচ সিং মারমা সংগীত পরিবেশন করে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ড সচিব প্রফেসর জহিরুল হক স্বপন বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ। একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম হিসেবে সংস্কৃতি ও ক্রীড়া চর্চা এবং বিজ্ঞানমনস্ক হওয়া অত্যন্ত জরুরি।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments