বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
মূলপাতাপ্রধান খবররাঙামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা ৮৬ হাজারের বেশি শিশু

রাঙামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা ৮৬ হাজারের বেশি শিশু

রাঙামাটিতে আগামী ২৮ জুন দেশব্যাপী আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। এতে সভাপতিত্ব করেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে রাঙামাটি জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৮৬ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মোট ১ হাজার ২৯৭টি কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী এই কর্মসূচি সফল করতে আড়াই হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী, পাড়াকর্মী এবং সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

এ সময় জানানো হয়, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্গম এলাকার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমাদের স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করছে।” তিনি শতভাগ শিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে জেলার সকল অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments