রাঙামাটির বিলাইছড়ি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুহাদ বিন খলিল এবং হাসান মাহমুদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং বিউবির সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, ইমরান হোসেন, অমৃত কুমার চাকমা, নিশিতা আজিম ও হারুনুর রশিদ।
এ সময় কলেজের কর্মচারী শিশির বড়ুয়া, অনিক চাকমা, ছাত্র নেতা বুদ্ধজ্যোতি চাকমা, স্বপ্না চাকমা, সজীব প্রহর চাকমা, সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা ও ছিদ্ধাতুল মুনতাহারসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর বিলাইছড়ি কলেজ থেকে সর্বমোট ৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।




