মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মূলপাতাখেলাধূলাবিলাইছড়িতে ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ! ব্রাজিল জয়ী

বিলাইছড়িতে ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ! ব্রাজিল জয়ী

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই ম্যাচের আয়োজন করা হয়।

খেলাটি দেখতে মাঠে প্রায় ৩৫০-৪০০ জন ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান-এর সভাপতিত্বে ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাঠের তুমুল লড়াইয়ে আর্জেন্টিনা সমর্থক দলকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয় উল্লাসে মাতে ব্রাজিল সমর্থক দল।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে খেলাটি সম্পূর্ণ ক্রীড়াসুলভ, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। মূলত ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বিলাইছড়িতে এই দুই দলের ব্যাপক সমর্থক থাকায় ম্যাচটিকে ঘিরে স্থানীয়দের মাঝে দারুণ উদ্দীপনা দেখা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments