বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), রাঙামাটির আয়োজনে কাপ্তাইয়ে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির যুগ্ম পরিচালক (মউ) মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে।
বিআরডিবি রাঙামাটি জেলার উপ-পরিচালক মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারী ও রাঙামাটি সদর বিআরডিবি কর্মকর্তা কাজী মাহমুদ হাসান।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ৩০ জন সমবায়ী অংশগ্রহণ করছেন।




