বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইলা অং মং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই থানার  ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল এবং উপজেলা বিএনপির সভাপতি মো: লোকমান আহমেদ। এছাড়া সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কাপ্তাইয়ে গরু চুরি রোধ, বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া অপরাধ দমন, ছিনতাই, মাদক নির্মূল, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার অপর এক সিদ্ধান্তে জানানো হয়, এলপি গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে সিএনজি চালকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য দ্রুতই সিএনজি সমিতির নেতাদের নিয়ে একটি সমন্বয় সভা করা হবে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments