শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিচিৎমরমে লিফলেট বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি

চিৎমরমে লিফলেট বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বাজারে গ্যাস সংকট উত্তরণ বিষয়ক লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ঘটা এ ঘটনায় কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য মো. নাজমুল হক (৩২) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ত্রাণ ও সমাজসেবা প্রতিনিধি মংসুই প্রু মারমার উদ্যোগে সকালে চিৎমরম বাজারে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছিল। পূর্ব আলোচনা ছাড়া এ কর্মসূচির অভিযোগ তুলে বিএনপির অপর একটি পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এতে যুবদল নেতা নাজমুল হকের নাক-মুখে জখম হলে তাঁকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি এসএম সাকের আহম্মদ জানান, হাতাহাতির খবর পেলেও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এলাকার বাইরে থাকায় বিস্তারিত জানাতে পারেননি জানিয়েছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments