বুধবার, আগস্ট ১২, ২০২৬
মূলপাতাখেলাধূলাকেপিএমে প্রীতি ফুটবল

কেপিএমে প্রীতি ফুটবল

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে টেকনিক্যাল বিভাগ। বুধবার বিকালে কেপিএমের ব্রিকফিল্ড মাঠে অনুষ্ঠিত এ খেলায় তারা নন-টেকনিক্যাল বিভাগকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।

বিজয়ী দলের হয়ে সজিব একাই ৪টি, রকি ৩টি এবং বিকাশ চাকমা ১টি গোল করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

এ সময় কেপিএম প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের প্রধান ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments