সোমবার, আগস্ট ৩, ২০২৬
মূলপাতাঅর্থনীতিফারুয়ায় আশিকার উদ্যোগে বন্যা পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান

ফারুয়ায় আশিকার উদ্যোগে বন্যা পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০টি পরিবারকে জরুরি মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’-এর বাস্তবায়নে এবং ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর কারিগরি সহায়তায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

 

সোমবার ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

“রাঙামাটি এবং খাগড়াছড়ির বিলাইছড়ি, বাঘাইছড়ি ও মহালছড়ি উপজেলার ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম [ALERT B075]”। এতে অর্থায়ন করছে ইউকে এইড, সিডা, নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড এবং কনরাড এন হিলটন ফাউন্ডেশন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল (৪০ কেজি), সয়াবিন তেল (৩ লিটার), মসুর ডাল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ ও রসুন বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি বজায় রাখতে বালতি, মগ, সাবান, ওরস্যালাইন, স্যাকেটের সাবান/ডিটারজেন্ট, স্যানিটারি প্যাড ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ নিত্যপ্রয়োজনীয় কিট প্রদান করা হয়।

আশিকার সেইফ গার্ড অফিসার ডা. জুমালিয়া চাকমা বলেন, প্রকল্পের মোট মেয়াদ ৪৫ দিন (১৪ই জুলাই – ২৯ শে আগস্ট ২০২৬)। স্বচ্ছতা বজায় রেখে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার অবশিষ্ট এলাকা ও উপকরণ বিতরণ সম্পন্ন করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আশিকার কর্মকর্তা রবিন চাকমা, বিধান চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments