রাঙামাটির কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতিসংঘ ঘোষিত ১৭টি বৈশ্বিক লক্ষ্য অর্জনের অংশ হিসেবে দারিদ্র্য দূরীকরণ, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের মতো সুযোগ-সুবিধাগুলো এই গ্রামের মানুষ ভোগ করবেন। এই ‘এসডিজি ভিলেজ’টি পুরো দেশের জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে।




