রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ (বিলাইছড়ি উপজেলা শাখা)। গত শুক্রবার (২৪ জুলাই) থেকে বিভিন্ন পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত ১০৪টি পরিবারের মাঝে ১,০০০ টাকা করে মোট ১,০৪,০০০ (এক লাখ চার হাজার) টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রাপ্ত গ্রামগুলো হলো— চাইন্দ্যা, উলুছড়ি, তক্তানালা উত্তর পাড়া, তারাছড়ি, এগুজ্যাছড়ি, গোয়াইনছড়ি ও তক্তানালা দক্ষিণ পাড়া।
রবিবার (২৬ জুলাই) রাতে শাক্যপ্রিয় ভিক্ষু মেসেজ বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ত্রাণ বিতরণকালে পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি মহাথের-সহ অন্যান্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




