রবিবার, জুলাই ১৯, ২০২৬
মূলপাতাপরিবেশরাঙামাটিতে উদ্ধার হওয়া বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙামাটিতে উদ্ধার হওয়া বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙামাটি শহরের দোয়েল চত্বর থেকে উদ্ধার করা একটি বন্য বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তারা দোয়েল চত্বরে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বনমোরগটি উদ্ধার করেন। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে একই দিন বিকেলে বনমোরগটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments