রবিবার, জুলাই ১৯, ২০২৬
মূলপাতাঅর্থনীতিজুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদের চাল বিতরণ

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদের চাল বিতরণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

রবিবার সকালে উপজেলা বিশ্রামাগার চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের খাদ্যশস্য থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

চাল বিতরণের আগে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদ সদস্য বরুণ বিকাশ দেওয়ান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা এবং উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজল তালুকদার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments