মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
মূলপাতাপ্রধান খবরকাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াট

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াট

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে প্রতি সেকেন্ডে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। কেন্দ্রের ৫টি ইউনিটই এখন সচল রয়েছে।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির লেভেল বৃদ্ধি পাওয়ায় গত ৭ জুলাই সন্ধ্যা থেকেই কেন্দ্রের ৫টি ইউনিট একসাথে চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ২৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

কন্ট্রোল রুমের প্রকৌশলীরা জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১০২.২৫ ফুট মিন সি লেভেল (এমএসএল)। রুলকার্ভ অনুযায়ী এই সময়ে হ্রদে ৮৫.০৮ ফুট এমএসএল পানি থাকার কথা ছিল।

পানির স্বল্পতার কারণে বিগত কয়েক মাস ১টি বা ২টি ইউনিট চালু রেখে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হলেও পরিস্থিতি বদলে যাওয়ায় এখন সবগুলো ইউনিট পুরোদমে সচল রয়েছে। উল্লেখ্য, কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments