মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিজুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া, বড়ইতলী ও চকপতিঘাট এলাকায় এই চাল বিতরণ করা হয়।

বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার উপস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও অংশ নেন সাবেক পার্বত্যমন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি এবং জুরাছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা এবং স্থানীয় ইউপি সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার এবং দুর্গত পরিবারগুলোর খাদ্যসংকট লাঘবে এই মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে; অন্যদিকে দুর্যোগের এই কঠিন সময়ে চাল পেয়ে উপকারভোগীরাও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments