মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত কাপ্তাইয়ের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি এলাকায় রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ও স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি কমাতে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে তারা।

মঙ্গলবার  কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৪১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, এএমসি-এর নেতৃত্বে একটি মেডিকেল টিম দিনব্যাপী ওয়াগ্গা এলাকার প্রায় ২৪৩ জন দুস্থ, হতদরিদ্র ও অসহায় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। চিকিৎসাসেবা পরিদর্শনের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক পাহাড় ধস ও অতিবৃষ্টির পর থেকে ওয়াগ্গাছড়া জোন দুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবির এই জনকল্যাণমূলক কার্যক্রম ও নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments