রবিবার, জুলাই ১২, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাই পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাই ৪১ বিজিবি

কাপ্তাই পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাই ৪১ বিজিবি

সারাদেশে অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ১৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। রবিবার (১২ জুলাই) বিকেলে কাপ্তাইয়ের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও দুর্যোগকবলিত মানুষের ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

বিকেল ৪টায় কাপ্তাই আশ্রয়কেন্দ্র কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২০ জন অসহায় মানুষের হাতে প্রথম ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও কুশলাদি বিনিময় করেন। এ সময় কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন এবং ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলেজ মাঠের কর্মসূচি শেষে সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও ২০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

ত্রাণ বিতরণ শেষে সেক্টর কমান্ডার উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটি জেলায় বহু সংখ্যক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মহাপরিচালকের নির্দেশনায় মানবিক সহায়তার অংশ হিসেবে বিপন্ন মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করে আসছে। দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments