রাঙামাটির বিলাইছড়িতে সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার দুপুরে উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের গাছকাটাছড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
২৯ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লে কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি নিজেই উপস্থিত থেকে দুর্গতদের হাতে এসব ত্রাণ তুলে দেন। বিতরণকৃত ত্রাণ প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, চিনি, বিস্কুট, গুড়, মুড়ি ও খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় শুকনো খাবার।
ত্রাণ বিতরণকালে জোন অধিনায়ক বলেন, যেকোনো দুর্যোগে সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং দুর্গতদের এই সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। আকস্মিক এই সংকটে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।




