রবিবার, জুলাই ১২, ২০২৬
মূলপাতাপ্রধান খবরবান্দরবানে বন্যা দুর্গতদের জেলা পরিষদের সহায়তার সিদ্ধান্ত

বান্দরবানে বন্যা দুর্গতদের জেলা পরিষদের সহায়তার সিদ্ধান্ত

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন খাত থেকে বরাদ্দকৃত এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এই তথ্য নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি বান্দরবানের বন্যাকবলিত মানুষের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই দুর্যোগকালীন মুহূর্তে সরকারি এ খাদ্যশস্য বান্দরবানের অসহায় মানুষের কল্যাণে দারুণভাবে উপকারে আসছে।

পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও তীব্র খাদ্যসংকটে পড়া পরিবারের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। জেলা পরিষদের সদস্য-সদস্যা, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই তালিকা প্রস্তুত করা হয়। বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি—এই সাতটি উপজেলার দুর্গত মানুষের মাঝে দ্রুততম সময়ের মধ্যে চাল বিতরণ সম্পন্ন করা হবে।

এদিকে বন্যার প্রথম দিন থেকেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সরকারি এই মানবিক উদ্যোগের বিষয়ে স্থানীয় বাসিন্দা মাসুমা, মেচিং মারমা, শৈমে মারমা, ইরা তঞ্চগ্যা, রহিম ও সুমন চাকমা জানান, সাম্প্রতিক বন্যায় অঞ্চলের প্রায় ৯৯ শতাংশ পরিবারই মারাত্মক খাদ্যসংকটে পড়েছিল। এমন কঠিন পরিস্থিতিতে জেলা পরিষদের এই খাদ্য সহায়তা তাদের মতো দুর্গত ও অসহায় মানুষের মনে তাৎক্ষণিক স্বস্তি ও আশা জাগিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments