রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন ‘করলিয়া’ প্রকল্পের আওতায় বিলাইছড়িতে উপজেলা পর্যায়ের ‘স্থানীয় সহনশীলতা পরিকল্পনার পক্ষে জোরালো সমর্থন ও প্রচারণা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকাল ১০টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউএনডিপির কারিগরি সহযোগিতা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে স্থানীয় সমাজের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম। করলিয়া প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক দিনান চাকমার সঞ্চালনায় সভায় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রথাগত নেতা এবং প্রকল্পের সুফলভোগীরা অংশ নেন।
সভায় করলিয়া প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান বক্তারা।




