মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এবং মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক পাচার, চুরি এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে কঠোর নজরদারি রাখাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিকভাবে উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments