সোমবার, জুন ১৫, ২০২৬
মূলপাতাঅর্থনীতিকাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এই সভার আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মৎস্য সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে উল্লেখ করে তা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করার জন্য মৎস্যজীবীদের প্রতি অনুরোধ জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, সমাজসেবা অফিসার নাজমুল হাসান এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা ও কোর্স সমন্বয়ের দায়িত্বে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments